1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জ জামেয়া ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসায়২৫জন হাফিজ কে পাগড়ী প্রদান করা হয়!! - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

নবীগঞ্জ জামেয়া ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসায়২৫জন হাফিজ কে পাগড়ী প্রদান করা হয়!!

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জ উপজেলার করগাও ইউপির জামেয়া ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসায় ২৫জন হাফিজকে পাগড়ী প্রদান করা হয়। জানা যায় জামেয়া ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসা টি স্থাপিত হয় ২০০৪খ্রীঃ সালে। তখন থেকে হাটি হাটি পা পা করে সততার সহিত দীর্ঘ ২১বছর যাবত দ্বীনি শিক্ষা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। প্রতিবছর এই প্রতিষ্ঠান থেকে কুরআন শিক্ষা নিয়ে কুরআনের হাফিজ হয়ে অসংখ্য হাফিজ বের হয়েছে তার ধারাবাহিকতায় (৮ফেব্রুয়ারী) রোজ শনিবার সকাল ১০টা থেকে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খতমে কুরআন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, শায়খুল হাদীস আল্লামা শায়েখ রুহুল আমীন সাহেব,
প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন,আল্লামা শায়েখ মখলিছুর রহমান সাহেব কিয়ামপুরি ও বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করেন,
আল্লামা আঃ শহিদ সাহেব চাম্মারকান্দী। মুফতি হাসান নুরি সাহেব ইউকে। মাওঃ বাহা উদ্দিন সাহেব, মাওঃ ইমাম উদ্দিন সাহেব। মাওঃ জমিরউদ্দীন সাহেব। মাওঃ জয়নাল আবেদীন সাহেব । মাওঃ নুরুল হক নবীগঞ্জী। হাঃ মাওঃ মাসরুরুল হক সাহেব। মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী। হাঃ মাওঃ আজিজুর রহমান, জামালপুরি। মাওঃ আব্দুল্লাহ নিজামী সাহেব। হাঃ মাওঃ মাহমুদুর রহমান সালিম সাহেব। মাওঃ আফজল হুসাইন সাহেব, মাওঃ হেলাল আহমদ চৌধুরী। মাওঃ শাব্বির আহমদ সাহেব। মাওঃ রাশিদুর রহমান ফারুক্বী। মাওঃ বদরুল আলম আনসারী। মাওঃ আব্দুল্লাহ সাহেব। মাওঃ আঃ ওয়াহিদ সাহেব। মাওঃ শিহাব উদ্দিন সাহেব। মুফতি আবু ইউসুফ সাহেব প্রমুখ , এছাড়াও আরো অনেকেই বয়ান পেশ করেন। উক্ত প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ২৫জন দ্বীনি শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়। হিফজ বিভাগে এবার যারা হাফিজ হলেন তারা হলো,
মোঃ আব্দুর রহিম জালালী, মোঃ আশিকুর রহমান, মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ মুজিবুর রহমান (সাঈদ), মোঃ তোফায়েল আহমেদ, মোঃ আবু রায়হান ফাহীম, মোঃ আশরাফুল ইসলাম হৃদয়, মোঃ ইজহারুল ইসলাম মুসান্না, মোঃ পারভেজ আহমেদ, মোঃ মোস্তাকিম বিল্লাহ মারুফ, মোঃ ফয়জুল আহমেদ, মোঃ সাকিব আহমেদ চৌধুরী, মোঃ কামরুল ইসলাম, মোঃ ইসতিয়াক চৌধুরী আদহাম, মোঃ শুয়েব আহমদ (সোহাগ), মোঃ অলিউর রহমান, মোঃ আব্দুর রহিম রহমানী, মোঃ মাহিদুল ইসলাম চৌধুরী, মোঃ তানভীর আহমদ, মোঃ শাহ মাহবুব আলী, শাহ মোহাম্মদ সৈয়দ হোসেন সুলতান, মোঃ আবু তাহের হোসেন, শেখ মোঃ আব্দুর রহিম রব্বানী, মোঃ জুবায়ের আহমেদ, মোঃ মারুফ আহমদ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম সাধারণ সম্পাদক ছনি চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আশাহীদ আলী আশা। সিনিয়র সাংবাদিক আবু তালেব বাংলাদেশ সমাচারের হবিগঞ্জ বিশেষ প্রতিনিধি ও বৈচিত্র‍্যময় সিলেটের নবীগঞ্জ প্রতিনিধি বাদল আহমেদ ও বাংলাদেশ সমাচারের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম নাহিদ প্রমুখ।
পাগড়ী প্রদান শেষে হাফিজরা বলেন, জামেয়া ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা আবু তাহের ফারুক্বী সাহেব,গরিব ছাত্রদের মানুষ করতে তিনি দিনের পর দিন মেহনত করছেন। মামা বাবারা সন্তাদের কে শুধু জম্ম দেন কিন্তু উস্তাদ উলামায়েরা আমাদের দ্বীনি শিক্ষা দিয়ে মানুষের মত মানুষ করেন আমরা মাদ্রাসার শিক্ষকদের ঋন কোনো দিন পরিশোধ করার মতো নয়!আমরা ফারক্বী সাহেবের ও উনার পরিবারের সবাইর নেক হায়াত ও সু স্বাস্থ্য কামনা করি!!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park