1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

আবুল হাশেম দামুড়হুদা উপজেলাপ্রতিনিধি, চুয়াডাঙ্গা।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

আবুল হাশেম
দামুড়হুদা উপজেলাপ্রতিনিধি, চুয়াডাঙ্গা।

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ অন্বেষণ, ক্রীড়াক্ষেত্রে প্রতিভার বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার মহৎ উদ্দেশ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিকাল ০৪:০০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

কেন্দ্রীয় এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার সম্মেলন কক্ষে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিসেস লুৎফুন নাহার এবং পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের সুযোগ সৃষ্টি করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা। এছাড়া তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মত প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের সময়োপযোগী আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আগামী দিনে একটি সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park