1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁর রাণীনগরের ঘোষ গ্রামে মারপিটে আহত গৃহবধুর রিজিনা বিবির মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু

নওগাঁর রাণীনগরের ঘোষ গ্রামে মারপিটে আহত গৃহবধুর রিজিনা বিবির মৃত্যু

উত্তম কুমার সরকার
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি (৪০) মারা গেছেন। শনিবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। রিজিনা উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীন শাহার মেয়ে। এর আগে গত ২৭ আগষ্ট সন্ধ্যায় মারপিটে আহত হন রিজিনা। খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এঘটনায় রিজিনার বোন শিউলি বিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার বাদী শিউলি বিবি জানান,বাড়ীর অদুরে রিজিনার নিজস্ব জায়গার সাথে সরকারের খাস জলাশয় রয়েছে। এবারই রিজিনা তার জায়গাতে মাটি ভরাট করেছে। গ্রামের দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী রওশনারা বিবি গত ২৭আগষ্ট সন্ধায় জলাশয় থেকে কচুরিপানা (বাতরাজ) কাটতে যায়। এসময় নতুন মাটি ভরাট করা সংলগ্ন স্থান থেকে কচুরিপানা কাটলে বৃষ্টিতে মাটি ধ্বসে যেতে পারে এমন আশংকায় একটু দুরে থেকে কাটতে বলে। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্ব›দ্ব বাধে। একপর্যায়ে রওশনারা তার স্বামী দেলোয়ার হোসেন দেলুসহ পরিবারের লোকজন এসে রিজিনাকে বেদম মারপিট করে। এতে রিজিনা গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকি’সার জন্য পরের দিন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে বেশ কয়েকদিন চিকিসাধীন থাকার পর বাড়ীতে আসে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিসাধীন ছিলেন রিজিনা। এর পর অর্থ অভাবে চিকিসা করাতে না পারায় বৃহস্পতিবার বাড়ীতে নিয়ে আসে এবং শনিবার সকাল ৮টা নাগাদ মারা যায় রিজিনা। এঘটনার খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে রিজিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান,এঘটনায় রিজিনার চাচাতো বোন শিউলি বাদী হয়ে এজাহারনামীয় সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
নওগাঁ #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park