1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় বিরোধের জেরে কৃষকের কাঁচা ধান কেটে বিনষ্ট, থানায় অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

নওগাঁয় বিরোধের জেরে কৃষকের কাঁচা ধান কেটে বিনষ্ট, থানায় অভিযোগ।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

হাবিব আমজাদ, নওগা।

নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে দেড় বিঘা জমির সদ্য ধানের শীষ বের হওয়া কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার সহরাই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মঙ্গলবার দুপুরে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার সহরাই গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রোববার দিবাগত মধ্যরাতে সহরাই গ্রামের মৃত খাইরুল বাশারের ছেলে মো. আব্দুর রব, মৃত আব্দুর রউফের ছেলে মো. সাব্বির হোসেন, মৃত একামুদ্দীনের ছেলে মো. শাহিন হোসেন, মৃত তজিবর রহমানের দুই ছেলে মো. সাইদুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম সংঘবদ্ধ হয়ে আব্দুস সালামের পৈত্রিক প্রায় দেড় বিঘা জমির শীষ বের হওয়া কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করে। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।

এ বিষয়ে জানতে চাইলে মো. আব্দুর রব ধান কাটার কথা অস্বীকার করে বলেন, সেখানে আব্দুস সালাম ধান রোপণ করলেও ওই জমি তার। নিজের জমির ধান সে কেন কাটতে যাবে। এবিষয়ে থানায় পৃথক অভিযোগ করবেন বলেও জানান তিনি।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park