1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় ঘুমন্ত স্বামীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

নওগাঁয় ঘুমন্ত স্বামীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা।

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি

স্বামী স্ত্রী পবিত্র বন্ধন। এই বন্ধনে প্রেম-পরকীয়াতে লিপ্ত হয়ে স্বামীকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেধে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায়।
ঘটনা সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার জামগ্রাম এলাকার মৃত আক্কাস আলী প্রামানিকের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (২৮) এর সাথে গত ২ মাস বিয়ে হয় পাশ্ববর্তী রাণীনগর উপজেলার শফিকপুর বাঁশবাড়ীয়া গ্রামের বেদারুল ইসলামের মেয়ে মোছাঃ রিতু আক্তার (২০) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।
এ বিষয়ে আহত রাজ্জাকের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, তাদের বিয়ে হয়েছে আনুমানিক মাত্র ২ মাস হয়। তাদের সম্পর্ক বেশ ভালোই ছিলো। ২৩ সেপ্টেম্বর সোমবার রাত ১টা নাগাদ হঠাৎ আব্দুর রাজ্জাকের রুম হতে চিৎকারের আওয়াজ ভেসে আসলে নিকটবর্তীরা দৌড়ে তার রুমে গেলে হাত-পা বাধা রক্তাক্ত অবস্থায় পায়।
সাথে সাথে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে সকালে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ শাহাবুদ্দিন জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো কেউ এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেনি যদি আমরা লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park