1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দৈনিক সাতক্ষীরা কন্ঠের ৩য় বছর পদার্পনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক সাতক্ষীরা কন্ঠের ৩য় বছর পদার্পনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা ::
দৈনিক সাতক্ষীরা কন্ঠ অনলাইন পোর্টালের ৩য় বছর পদার্পনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৫ টায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক সাতক্ষীরা কন্ঠ পোর্টালের সম্পাদক শেখ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক আমার বার্তা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ তৌফিকুজ্জামান লিটু, এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরা কণ্ঠের প্রধান সম্পাদক এ্যাড শেখ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পিপি এ্যাড মোস্তফা জামান।
এসময় বক্তারা পোর্টালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সাতক্ষীরার উন্নয়ন, গবেষণাধর্মী ও বস্তুনিষ্ঠ লেখা প্রকাশের উপর গুরুত্বারোপ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার উপসম্পাদক মো. মাজহারুল ইসলাম, দৈনিক মুক্ত খবর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো.মনিরুজ্জামান মনি, দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রমজান আলী, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার মোঃ কামাল উদ্দীন সরদার,দৈনিক একুশে নিউজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলী, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান মিটন, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জাকিরুল ইসলাম শরিফ,দৈনিক আজকের জনবানী পত্রিকার

মোঃ আতিয়ার রহমান, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম, দৈনিক দিনের আলো পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান, দৈনিক গণ জাগরণ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান, দৈনিক সবার আগে পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা কণ্ঠের নিজস্ব প্রতিনিধি আরিফুল ইসলাম, বাংলাদেশ খবর প্রতিদিন সাতক্ষীরা সংবাদদাতা মুহাম্মদ হাফিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park