1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেশ গঠনের ভূমিকায় নারীরা অনেক এগিয়ে গেছেঃ নিশাত তামান্না - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

দেশ গঠনের ভূমিকায় নারীরা অনেক এগিয়ে গেছেঃ নিশাত তামান্না

দিপু মন্ডল
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

দিপু মন্ডল প্রতিনিধি-যশোর

দেশকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে,দেশ সংস্কারে নারী ও কণ্যা রা স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে অগ্রনী ভূমিকা রেখে চলেছে।বর্তমানে সমাজ ব্যবস্থায় নারীদের ছোট করে দেখার কোন সুযোগ নাই-গতকাল ৮ই মার্চ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এলজিইডি ভবনের ২য় তলার হলরুমে আয়োজিত আলোচনা সভায় এ সমস্ত কথা বলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।অনুষ্ঠানের শুরুতে জুলাই ২৪শের গনঅভ্যুত্থানে নিহত নারী শিক্ষার্থী ও শহীদদের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপনে ১মিঃ নিরাবতা পালন করা হয়।পৌরসভা কর্তৃপক্ষ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে পৃথক এ আলোচনা সভা ও নারী দিবসের কর্মসূচিতে অংশ নেন মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদুম,মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী,গণমাধ্যম কর্মী,রাজনৈতিক প্রতিনিধি,পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ ইন্জিনিয়ার তপু হাসান,পৌর কোষাধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান,শিক্ষার্থী,মহিলা পুলিশ সদস্য,ইউএনও কণ্যা সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।
“অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন” এ প্রতিপদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার মণিরামপুর উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং মণিরামপুর পৌরসভা আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য র‍্যালি ও আলচোনা সভা ছাড়াও মণিরামপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,সেচ্ছাসেবী সংগঠন,রাজনৈতিক সংগঠনের মহিলা শাখা,বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচিতে উদযাপন করেছে ২০২৫ সালের আন্তর্জাতিক নারী দিবস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park