1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটায় বিএনপির মনগড়া কমিটি বাতিলের দাবীতে মশাল মিছিলঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

দেবহাটায় বিএনপির মনগড়া কমিটি বাতিলের দাবীতে মশাল মিছিলঃ

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা
১ ফেব্রুয়ারি শনিবার
সাতক্ষীরা জেলার দেবহাটায় বিএনপির মনগড়া কমিটি বাতিলের দাবীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারী সন্ধ্যার পরে মশাল মিছিলটি পারুলিয়াস্থ বিএনপির অফিস চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে

দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী কর্তৃক বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা ও খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক কমিটির নির্দেশনা অমান্য করে নিজের ইচ্ছামত কমিটি করে যাচ্ছে

এমনকি ঐ সমস্ত কমিটিতে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির পদ পদবীধারীদের অন্তর্ভুক্ত করছে। এবিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলামের অনুমতি বা উপস্থিতি ব্যতিরেকে সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী নিজের পছন্দমত কমিটি করে যাচ্ছে

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবিষয়ে জেলা বিএনপিসহ উর্দ্ধতন নেতৃবৃন্দকে অবহিত করার পাশাপাশি বিভিন্ন প্রতিবাদ সভা ও সমাবেশ করছে। তারই অংশ হিসেবে শনিবার মশাল মিছিল বের করা হয়

সমাবেশে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম (সিরাজ), দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রেজাউল করিম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল,

উপজেলা বিএনপির অন্যতম নেতা সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, বিএনপি নেতা অহিদুল ইসলাম, বিএনপি নেতা শওকত আলী, বিএনপি নেতা শামীম হোসেন, যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,

পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা, সাবেক উপজেলা যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাজু পারভীন,

বিএনপি নেতা আনিসুর রহমান, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী নিজের স্বার্থে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে দলীয় শৃঙ্খলা পরিপহ্নী কর্মকান্ড করছেন। যারা বিগত ১৭ বছর আওয়ামীলীগের দালালী করে বিএনপির নেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতনে সহযোগীতা করেছে

অবৈধ সুবিধা নিয়ে সেই আওয়ামীলীগ ও জাতীয় পার্টির পদবীধারীদের বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করে দেবহাটা উপজেলায় বিএনপিকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র করছে। বক্তারা এইসব কমিটি অবিলম্বে বাতিল করে সাংগঠনিক নিয়ম অনুসরন করার আহবান জানান।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park