1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে পাহারাদার কে হত্যা করে খামারের গরু লুট - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

দুর্গাপুরে পাহারাদার কে হত্যা করে খামারের গরু লুট

মোঃ তরিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পঠিত

মোঃতরিকুল ইসলাম (দুর্গাপুর প্রতিনিধি) নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুরে মো. জয়নাল মিয়া (৬৫) নামে এক খামারের কর্মচারীকে (পাহারাদার) ঘরের খুটির সাথে বেঁধে হত্যা করে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা নামক এলাকার মাহবুবুল হকের খামারে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া উপজেলার একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা ও গত দুই মাসের বেশি সময় ধরে এই ফার্মে কাজ করছিলেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম,সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া এই ফার্মে পাহারাদার হিসেবে কাজ করতেন। সে ছাড়াও আরও দুইজন কর্মচারী এখানে কাজ করেন। গতকাল রাত দশটার দিকে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। পরে আজ সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে তাকে খোঁজ করলে একপর্যায়ে গরুর খড়ের ঘরের পালার সাথে বাঁধা মৃত্যু অবস্থায় দেখতে পান
পরে তিনি ফার্মের মালিকসহ সবাই জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ফার্মের মালিক মাহবুবুল হক জানান, ১১টির গরুর মধ্যে ৭টি গরু নিয়ে গেছে এবং কর্মচারী জয়নালকে কেবা কাহারা মেরে ফেলেছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম বলেন, সর্বশেষ গত রাত দশ ঘটিকায় যখন বদলি পাহারাদার এখানে আসেন তখন জয়নালকে কাজ বুঝিয়ে দেয় সেসময় পর্যন্ত ঠিক ছিল। পরবর্তীতে ওই পাহারাদার আবারও সকালে কাজে এসে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিবেন সে-সময় ওই পাহারাদার তখনি দেখতে পান গরু রাখার ঘরের দরজা খোলা ও সাতটি গরু নাই। পরবর্তীতে সে জয়নালের খোঁজ করলে কোথাও না পেয়ে একপর্যায়ে খড়ের ঘরে মুখ বাঁধা অবস্থায় মৃত অবস্থা পান। তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে গত রাত দশটার পর হতে যেকোনো সময়ে এ ঘটনাটি সংগঠিত হয়েছে। এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park