1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার পর্যটন কেন্দ্রিক উন্নয়ন এবং পর্যটন ব্যবস্থাপনা বিষয়ে সুধীজন ও সংশ্লিষ্টদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিজয়পুর সাদামাটি পাহাড় এলাকায় এই সভা সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমেদ সাদাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম এবং ৩১-বিজিবি নেত্রকোণার সিও লেফটেন্যান্ট কর্নেল মোঃ তৌহিদুল বারী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। এছাড়াও সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালি হাসান কলি তালুকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা দুর্গাপুরের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে টেকসই পর্যটন খাত গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্গাপুরের পর্যটন এলাকার নানাবিধ সম্ভাবনা ও বিদ্যমান সমস্যাগুলো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park