1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন।

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নিরাপদে ও বিশৃঙ্খলমুক্তভাবে বসবাস করার অধিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হিন্দু পরিবার।

শনিবার (৪ জুলাই) রাতে দুর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কাকৈরগড়া ইউনিয়নের পূর্ব কাকৈরগড়া গ্রামের বাসিন্দা অসিত চক্রবর্তী এবং রেখা রাণী চক্রবর্তীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাদের আত্মীয়  এডভোকেট সজয় চক্রবর্তী।
লিখিত বক্তব্যে বলা হয়, অসিত চক্রবর্তী ও রেখা রাণী চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র সন্তান অন্তু চক্রবর্তী রাজবাড়ী জেলার কালুখালী থানার কৃষ্ণনগর গ্রামের মো: বাচ্চু শেখের মেয়ে ও দুই সন্তানের জননী জনৈক মিতু আক্তার এর সহিত টিকটকার হিন্দু মহিলা হিসেবে পরিচয় হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, পরিচয়ের পর প্রেম ভালোবাসা করে  তারা আমাদের অনবগতিতে ঢাকার সাভার এর অন্তর্গত অজ্ঞাত স্থানে একসাথে বসবাস করে। বিবাহ বহিভূর্তভাবে উক্ত মিতু আক্তার স্বামী-সন্তান রেখে আমার ছেলের সাথে অবৈধভাবে বসবাস করে। পরবর্তীতে ১ বৎসর পূর্বে উক্ত মিতু আক্তার ২ সন্তানের জননী ও স্বামী বিদ্যমান রয়েছে বিষয়টি জানতে পেরে আমার ছেলে অন্তু চক্রবর্ত্তী আমার বাড়ি চলে আসে। তারপর ২/৩ মাস পূর্বে উক্ত মিতু আক্তার স্থানীয় কিছু কুচক্রী লোকের সহযোগিতায় আমাদের বাড়ি কাকৈরগড়া আসলে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আমার ছেলেকে সাথে নিয়ে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নামক স্থানে গিয়ে বিবাহ বহির্ভূতভাবে পুনরায় বসবাস শুরু করে। ইতোমধ্যে দুই সপ্তাহ পূর্বে আমার ছেলে উক্ত মিতু আক্তার এর নিকট হইতে নিঁখোজ হলে আমি রেখা রাণী চক্রবর্ত্তীকে খবর দিয়ে নিয়ে ছেলেকে বের করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আমাকে আটক করে। এমতাবস্থায় আমি আমার ভাই অ্যাডভোকেট সজয় চক্রবর্তীকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তার সহায়তায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় উক্ত মিতা আক্তারকে সমঝোতার মাধ্যমে হলফনামা সম্পাদন করে বিগত ২৬/০৬/২০২৬ ইং তারিখে নগদ ৬০ হাজার টাকা প্রদান করে আমার ভাইয়ের সাথে আমার বাড়ি কাকৈরগড়া চলে আসি। পরদিন অর্থাৎ বিগত ২৭/০৬/২০২৬ ইং তারিখে বিশেষ প্রয়োজনে আমার বসত ঘরে তালাবদ্ধ করিয়া আমি আমার স্বামী সহ আমার মেয়ের বাড়ি চলে যাই। এরই মধ্যে বাড়ি থেকে খবর পাই যে, উক্ত মিতু আক্তার আমার অনুপস্থিতিতে হলফনামা সম্পাদনক্রমে উল্লেখিত ৬০ হাজার টাকা গ্রহণ করে স্বামী-সন্তানের নিকট না গিয়ে পুনরায় কাকৈরগড়া এসে আমার বসত ঘরের তালা ভেঙে স্থানীয় কিছু দুস্কৃতিকারী কুচক্রীমহলের সহায়তায় প্রবেশ করে অদ্যাবধি অবস্থান করছে। উল্লেখ্য যে, আমার ঘরের ওয়াড্রপে রক্ষিত ৭০ হাজার টাকা এবং চার আনা ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং একটি ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিল। তাছাড়াও ঘরের ভিতর অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রাদি ছিল। উক্ত মিতু আক্তার স্থানীয় লোকজনের নিকট প্রচার করছে  যে, তাকে ১০ লক্ষ টাকা দিলে সে তার স্বামীর সংসারে ফিরে যাবে, না হলে আমার ছেলেকে এনে দিতে হবে। অন্যথায় আমার বসত ঘর ছেড়ে যাবে না।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমি সংশ্লিষ্ট দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেছি। আমি আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই। টিকটকার উক্ত মিতু আক্তার আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমরা সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী বিধায় স্থানীয় কিছু কুচক্রীমহলের সহযোগিতায় আমাদের ভিটে ছাড়া করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমতাবস্থায়, আমরা অসহায় সনাতন হিন্দু ধর্মাবলম্বী বিধায় মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য  মহোদয়কে আপনাদের মাধ্যমে আমাদের বিষয়টি জানানো সহ সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা কমনা করছি। আমরা আমাদের বসত বাড়িতে নিরাপদে বিশৃঙ্খলামুক্তভাবে বসবাস করতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park