1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের নিজস্ব উদ্যোগে কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত হলো ফুটবল গোলবার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের নিজস্ব উদ্যোগে কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত হলো ফুটবল গোলবার

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের একান্ত প্রচেষ্টায় দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত হয়েছে ফুটবল গোলবার।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ফুটবল গোলবার নির্মাণকাজ পরিদর্শন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ ও ইলিয়াস আব্বাসী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন স্যানাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম রিপন, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফা, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি কলি হাসান, দপ্তর সম্পাদক জুয়েল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী প্রমূখ ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ক্রীড়াঙ্গনের উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park