1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে জনমানুষের আস্থার নাম আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দুর্গাপুরে জনমানুষের আস্থার নাম আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

মো: তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

মো: তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত এক নাম আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন জনবান্ধব ও মানবসেবী ব্যক্তি হিসেবে পরিচিত।

আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তার পিতা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের কাছে তিনি দলের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

রাজনৈতিক অঙ্গনে তাঁর অনুসারীরা তাকে ‘জননেতা’ ও ‘পিতা ইমাম হাসান আবুচানকে দুর্গাপুরের সিংহ পুরুষ’ হিসেবেও অভিহিত করেন।

তিনি তিনবারের নির্বাচিত চণ্ডীগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়ভাবে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ইমাম হাসান আবুচানের সুযোগ্য সন্তান। পারিবারিকভাবেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা গড়ে ওঠে।
রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও রয়েছে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা। বর্তমানে তিনি স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও রাজনীতি—দুই অঙ্গনেই দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের প্রতি মানুষের একটি আলাদা আস্থা তৈরি হয়েছে।

তাঁর অনুসারীদের মতে, পদ-পদবির বাইরে তিনি একজন সহজ-সরল ও নিরহংকারী মানুষ।
পারিবারিক জীবনেও রয়েছে শিক্ষা ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা। তাঁর আপন দুই সহোদর বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁর স্ত্রীও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন শিক্ষক ও সমাজসেবী হিসেবে আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের পরিচিতি স্থানীয় পর্যায়ে বিস্তৃত।

তাঁর শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, মানুষের পাশে থাকার মানসিকতা, সততা ও নিরহংকার আচরণই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
দুর্গাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। ফলে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক সেবামূলক কার্যক্রমেও তাঁকে সক্রিয় দেখা যায়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আগামী দিনে দুর্গাপুরের জনজীবনে তাঁর ভূমিকা আরও বাড়াবে—এমন প্রত্যাশা তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।
এক প্রশ্নের জবাবে আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার জানান, আমি সাদাসিধে মানুষ, সাদাসিধে চালচলন পছন্দ করি। রাজনীতিতে আমার আইডল নেত্রকোনা- ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আমার রাজনীতির প্রেরণা। উনার পথচলা আমি অনুসরণ ও অনুকরণ করি। রাজনীতি আমার পারিবারিক শিক্ষা। রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে বারংবার। কিছুতেই দমাতে পারেননি। আমার রাজনীতির আদর্শ মানুষের জন্য কিছু করতে পারা এটা একটা দর্শন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park