1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিঘলিয়ায় উপজেলা তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দিঘলিয়ায় উপজেলা তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

শাহাদাৎ হোসেন নোবেল
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১১৩ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল – খুলনা প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার সেনহাটিতে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত দৈনন্দিন সমস্যা সমাধানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ( ১১ জুন) বিকাল সাড়ে ৩টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে উপজেলা তথ্য সেবা অফিসার সাঈদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি এস এম ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সহকারী নুসরাত জাহান ও লুৎফুন্নেছা।
উল্লেখ্য মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে এ প্রকল্পের আওতায় নানামুখী সেবাসমূহ তথ্যকেন্দ্র হতে ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে বিনামূল্যে প্রদান করা হয়।
এ প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের উঠান বৈঠকের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডারসহ নানা ক্ষেত্রে কাজ করে চলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park