1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদায় প্রেসক্লাবের উদ্যোগে আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

দামুড়হুদায় প্রেসক্লাবের উদ্যোগে আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

আজ রবিবার দুপুর ১১ টায় দামুড়হুদা প্রেসক্লাবের আয়োজনে দামুড়হুদা চৌরাস্তা মোড়ে এক বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় দৈনিক প্রতিদিনের কাগজ স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনা প্রেক্ষিতে।

উক্ত মানবন্ধন সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামসুজ্জোহা পলাশ এবং প্রধান অতিথী ও দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল। উক্ত মানবন্ধন সভার সঞ্চালনা করেন দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান কাজল। মানবন্ধন অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেনীর কর্মকর্তা
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক পশ্চিমাঞ্চলের প্রতনিধি মোঃ আরিফুল ইসলাম মিলন, দৈনিক নব চিত্র প্রতিনিধি এস এম সুজন, দৈনিক খাসখবর পত্রিকার প্রতিনিধি শেখ হাতেম , ৭১ টিভির প্রতিনিধি এম এ মামুন হোসেন, মেহেরপুর প্রতিদিনের তোতা, সকালের খোজ খবর প্রতনিধি জহুরুল হক, সময়ের সমীকরণ প্রতিনিধি মোজাম্মেল হক, দৈনিক মাথাভাঙ্গা খবর পত্রিকার প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ সহ সভাপতি দামুড়হুদা প্রেসক্লাব সহ আরও অনেকে।

বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।

প্রতিনিধিরা আরও বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park