1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দাবি আদায়ে সড়কে শুয়ে পড়লেন সরকারি কর্মচারীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

দাবি আদায়ে সড়কে শুয়ে পড়লেন সরকারি কর্মচারীরা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবিতে দিনাজপুরের বিরামপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে দেখা গেছে ব্যতিক্রমী প্রতিবাদ। কর্মসূচির অংশ হিসেবে কয়েকজন কর্মচারী প্রতীকীভাবে উপজেলা পরিষদের সামনের সড়কের একাংশে শুয়ে পড়ে তাদের দাবি তুলে ধরেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এক পর্যায়ে আন্দোলনের প্রতীকী অংশ হিসেবে কয়েকজন কর্মচারী উপজেলা পরিষদের সামনের সড়কের একাংশে শুয়ে পড়ে তাদের দাবি উপস্থাপন করেন।
তবে পুরো কর্মসূচি চলাকালে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিরামপুর উপজেলা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ অনেকে বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park