1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ​
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি

​
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মো. শরিফুল ইসলাম (৪২) নামের এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বা সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

​পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনা এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযানের অংশ হিসেবে ১০ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিটে দর্শনা থানার এসআই (নিঃ) শেখ শাহীদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনে পাকা রাস্তার ওপর দায়িত্ব পালনকালে মাদক সেবনরত অবস্থায় শরিফুল ইসলামকে আটক করেন। আটককৃত শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশকার আলীর ছেলে।

​পুলিশ আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ উপস্থাপন করেন। আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে আসামি শরিফুল ইসলামকে মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়।

​স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park