1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে লক্ষীপূজায় দূর্বৃত্তদের হামলা: আহত ৪। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

তিতাসে লক্ষীপূজায় দূর্বৃত্তদের হামলা: আহত ৪।

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসের সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দির লক্ষীপূজায় দূর্বৃত্তরা হামলা চালিয়েছে।
গতকাল ১৭ অক্টোবর রাত সাড়ে ৯ টায়
পুরান বাতাকান্দি রায়পুর গ্রামের শীলবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
যারা আহত হয়েছেন তারা হলেন, পুরান বাতাকান্দি রায়পুর গ্রামের হরিপদ শীলের ছেলে
শক্তি চন্দ্র শীল (৪০) প্রফুল্ল শীলের ছেলে
জনি শীল (৩০), হাকিম বেপারীর ছেলে তামিম (৩২), ও তপন চন্দ্র শীলের ছেলে সোহাগ (২৭)।
শীল বাড়ির শ্রীধাম ও তপন চন্দ্র শীল,বলেন,
আমরা সুন্দর মতোই লক্ষীপূজা উদযাপন করছিলাম। হঠাৎ ২০-২৫ জনের একটি দল নৃত্য করতে চায়। আমরা বাঁধা দেইনি। কিন্তু তারা মহিলাদের সাথে অসংলগ্ন আচরণ করে। আমরা বাঁধা দিলে তারা আমাদের উপর আক্রমণ করে। পরে তারা তাৎক্ষনিক চলে যায়। বর্তমানে আমরা আতঙ্কে আছি। পূজা সংক্ষেপ করে ফেলেছি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার সূত্রধর আক্রমণ স্থান পরিদর্শন করে বলেন, বিষয়টি খুবই নিন্দনীয়। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, দূর্বৃত্তদের পরিচয় আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। যাতে ভবিষ্যতে এধরনের কর্মকান্ড করতে সাহস না পায়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার কোষাধ্যক্ষ বীরেন্দ্র দেবনাথ, কড়িকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস, পুরান বাতাকান্দি রায়পুর শীলবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত চন্দ্র বর্মন প্রমূখ।
তিতাস থানার ওসি মোঃ মামুনুর রশিদ এর সাথে আলাপকালে তিনি বলেন, সনাতনধর্মীরা লক্ষীপূজা পালনের সময় কিছু বখাটে কথা কাটাকাটির সময় একজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park