1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে যুব বিভাগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

তিতাসে যুব বিভাগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা)
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন শাখা যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিকাল ৫:৩০ঘটিকায় উপজেলার সদর কড়িকান্দি বাজারে তিতাস উপজেলা জামায়াতের প্রধান কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়।

এতে কমিটিতে আগামী দুই বছরের জন্য সভাপতি ডা.মো: শাহাবুদ্দিন ও তোফায়েল আহম্মেদ কে সাধারন সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবকদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, যুবকদের দ্বারাই দেশকে পরিবর্তন করা সম্ভব।তাই দেশকে সঠিক ভাবে গড়াতে হলে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুব বিভাগের সভাপতি শাহাদাৎ হোসাইন,তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন,কড়িকান্দি ইউনিয়ন যুব বিভাগের উপদেষ্টা মনির হোসেন,উপদেষ্টা মোশাররফ হোসেন সহ এসময় দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park