1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন

তিতাসে মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন।

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

তিতাসে সন্ত্রাসী, চাঁদাবাজ , জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে কুমিল্লা তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ঘন্টাব্যাপী এই সন্ত্রাসী, চাঁদাবাজ , জুয়া ও মাদক বিরোধী প্রচার কর্মসূচি পালন করা হয়।

সন্ত্রাসী, চাঁদাবাজ , জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সার্বিক তত্ত্বাবধানে আবদুল হালিম মাসুম।

বৈষম্যবিরোধী ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাবু, সাংবাদিক শরিফ আহমেদ সুমন,
রমিজ উদ্দিন,সোশ্যাল ফ্রেন্ড অ্যাসোসিয়েশন ( এসফা ) প্রতিষ্ঠাতা, মো: নাজিরুল ইসলাম মামুন, সভাপতি: ইঞ্জিনিয়ার মাসুদ রানা, তারুণ্যের আলোর সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহমেদ,আপনজনের সাধারণ সম্পাদক নাহিদসহ অন্যরা।
বক্তারা বলেন,সন্ত্রাসী, চাঁদাবাজ , জুয়া ও মাদককারবারিদের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। দ্রুত সন্ত্রাসী, চাঁদাবাজ , জুয়া ও মাদককারবারি বন্ধে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন তিতাসের জমিনে আর কোন জায়গায় মাদক ব্যবসা, সন্ত্রাসী ও চাদাবাজী করতে দেয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এ সকল অবৈধ কার্যক্রমকে প্রতিহত করবে।
কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও মাদক বিরোধী শিক্ষক,বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মিরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park