1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন

রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি

হাসিনুজ্জামান মিন্টু | ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

হাসিনুজ্জামান মিন্টু | ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঘিরে প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে আয়োজিত এক সভায় বিভিন্ন কর্মসূচি নির্ধারণ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি পান্না বিশ্বাস, শাহাদাত হোসেন ও খলিলুর রহমানসহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও সভায় অংশ নেন।

সভায় দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, পারস্পরিক সমন্বয় ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় ইউএনও ইসরাত জাহান জানান, ৭ নভেম্বর উদযাপনে সরকারি কোনো বরাদ্দ না থাকলেও দিবসটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে কর্মসূচি বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও জানান, দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা দিবসটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park