1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসকে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলায় রুপান্তর করা হবে -ড.খন্দকার মারুফ হোসেন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তিতাসকে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলায় রুপান্তর করা হবে —ড.খন্দকার মারুফ হোসেন

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

গতকাল তিতাস উপজেলার বিএনপি ও অংগ সংগঠনের কর্মী সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তিতাস উপজেলা কে একটি মডেল উপজেলায় রুপান্তর করা হবে। ড. মারুফ আরো বলেন আমার বাবা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন যে স্বপ্ন নিয়ে বৃহত্তর দাউদকান্দি উপজেলার উত্তরান্চলের অবহেলিত নয়টি ইউনিয়ন নিয়ে এই তিতাস উপজেলা সৃষ্টি করেছেন বিগত ১৫ বছরে তার কোন উন্নয়ন করা হয়নি। আপনাদের সকলের সহযোগিতায় আমার বাবা ভবিষ্যতে যদি এই তিতাস থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করতে পারেন তা হলে তিতাস উপজেলাকে সন্ত্রাস মুক্ত একটি মডেল উপজেলায় রুপান্তর করা হবে। ড. মারুফ আরো বলেন, তিতাসের সকল শিক্ষিত যুব সমাজকে কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের নাম ভাংগিয়ে সন্ত্রাসী কর্ম কান্ডসহ চাঁদা বাজি করলে তার দলে কোন স্হান নেই। এমন কোন কাজ করা যাবেনা যার ফলে আগামী নির্বাচনে তার বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।
জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ সভাপতি জসিম উদদীন আহমেদ, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভুইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া,যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা,আবুল হোসেন বুলবুল , মাহবুবুল হক সরকার, আমিরুল ইসলাম মানিক, আব্দুস সালাম মেম্বার, ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, সদস্য সচিব আল আমিন সরকার বাবু, জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন তবিল, যুগ্ম আহ্বায়ক ডেন্টিস্ট জসিম উদ্দিন সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park