1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তালার খেশরা ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তালার খেশরা ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ।

তালা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পঠিত

তালা প্রতিনিধ।

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামান এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠছে। নাম প্রকাশে না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, খেশরা ভূমি অফিসের বর্তমান নায়েব আশরাফুজ্জামান যোগদানের পর থেকে, প্রতিটি নাম জারির রিপোর্ট প্রদানের জন্য ১ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেন। অনলাইনে খাজনা দেওয়ার জন্য ৪ হাজার টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা নিচ্ছে এই নায়েব। খাজনার টাকা নেওয়ার পরে এক থেকে দুই সপ্তাহের মধ্যে চেক দাখিলা দেন। তখন খাজনার চেক দাখিলায় টাকার পরিমাণ দুই থেকে চার শত টাকা উল্লেখ থাকে। অথচ একটি চেক দাখিলার জন্য নিচ্ছে মোটা অংকের টাকা, বাকি টাকা বিষয়ে বললে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দেয় না।এই আশরাফুজ্জামান নায়েব কাওকে তোয়াক্কা করে না আদালতের তদন্ত প্রতিবেদনের ক্ষেত্রে, দুই পক্ষের নিকট থেকে ঘুষ গ্রহন করেন। যারা পরিমানের বেশি দেন, তাদের পক্ষে আদালতে প্রতিবেদন জমা দেন।

জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকার মাকসুদা খানম জানান, মিউটেশন করতে,খেশরা ভূমি অফিসে তার জমির সব কাগজ নিয়ে নায়েবকে দেখায়। তিনি বলেন মিউটেশন করতে গেলে ১২ হাজার টাকা লাগবে তানা হলে হবে না তখন বাধ্য হয়ে ১২ হাজার টাকা নায়েব আশরাফুজ্জামানের হাতে দেন তিনি। কিন্তু তার মিউটেশন টি এখনো আমাকে দেয়নি। আমি দিনের পর দিন অফিসে যাচ্ছি আমাকে ঘুরাচ্ছে।

একই এলাকার নূর আলী সরদার বলেন, আমার জমির খাজনা অনলাইনে আসে ৪০১ টাকা। কিন্তু নায়েব আমার কাছে চেয়েছে ৪ হাজার টাকা। ৪ হাজার টাকা না পাইলে তিনি খাজনার চেক কেটে দিবেনা। তিনিও বাধ্য হয়ে নায়েব এর ভাগনা সুরুজ এর কাছে ৪ হাজার টাকা দেন।
ভূমি অফিসে তার মনোনীত পোষ্য দালাল ছাড়া তিনি কোনো কাজ করেন না বলে জানান এসব ভুক্তভোগীরা।

সরোজমিনে খেশরা ইউনিয়নের ভূমি অফিসে সাংবাদিকদের দেখে নায়েব আশরাফুলজ্জামান ব্যাস্ত হয়ে পড়েন। তিনি তখন বলেন, আমার একটা তদন্ত আছে সেখানে যেতে হবে বলে তিনি চলে যান। অফিসের সেবা গ্রহণ করতে আসা কয়েকজন বলেন, আজকে আর কোন কাজ মিটবে না আমরা দিনের পর দিন হেঁটে হেঁটে আর পারছিনা না।

এ বিষয়ে পাটকেলঘাটাস্থ তালা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল আমিন জানান, নায়েব আশরাফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park