1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তানিম সেনেটারী এন্ড হিরোজ অফ এইচএসকের জার্সি উন্মোচনে জমে উঠছে বিপিএল সিজন-৯ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

তানিম সেনেটারী এন্ড হিরোজ অফ এইচএসকের জার্সি উন্মোচনে জমে উঠছে বিপিএল সিজন-৯

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

মাঠের লড়াইয়ের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের দৃষ্টান্ত,
দিনাজপুরের বিরামপুর প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৯ কে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মাঝে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার (২৯ মে) পুরাতন বাজারে তানিম সেনেটারীর ব্যবসা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে “তানিম সেনেটারী এন্ড হিরোজ অফ এইচএসকে” দলের নতুন জার্সি।

এবারের বিপিএলে মোট ১৭৩ জন খেলোয়াড় ড্রাফটে অংশ নেন। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল। দলগুলো হলো— Victor Tigers, Tanim Sanitary & Heroes of HSK, Zaman Thunders, Birampur Bulldozers, Titans Eleven, Team Boro Math, Arafat Distribution এবং NRA Brothers।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এসএম কাদিরুজ্জামান প্রিন্স, প্রবীণ ফুটবলার আনোয়ারুল ইসলাম রুবেল, জাকারিয়া আলম রানা, কামাল হোসেন, আবু হোসেন, মুশফিকুর রহমান লিটন, বাদশা আলমগীর, সরোয়ার মোর্শেদসহ বিভিন্ন দলের খেলোয়াড়, স্পন্সর, টিম ম্যানেজার ও সমর্থকরা।

এ সময় তানিম সেনেটারীর স্বত্বাধিকারী এম আই তানিম এবং হিরোজ অফ এইচএসকে দলের স্বত্বাধিকারী আহসান হাবীব রিপন বলেন, তাদের দল বরাবরের মতো এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। খেলোয়াড়দের প্রতি পূর্ণ আস্থা রেখে তারা সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

দলের ক্যাপ্টেনের দায়িত্বে থাকা উদীয়মান তরুণ ক্রিকেটার সাদাফ সানি এবার দলকে নেতৃত্ব দেবেন বলে জানানো হয়। তাকে ঘিরেও সমর্থকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা ও উৎসাহ।

দুই বন্ধুর ঐক্যজোটের মাধ্যমে গড়া এই দলকে ঘিরে খেলোয়াড়দের মাঝেও তৈরি হয়েছে বাড়তি আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা। সংশ্লিষ্টদের মতে, বিপিএল শুধু প্রতিযোগিতামূলক টুর্নামেন্টই নয়, এটি বিরামপুরের ক্রীড়াঙ্গনে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় করছে।

বিশেষ করে উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামতে যাওয়া “তানিম সেনেটারী এন্ড হিরোজ অফ এইচএসকে” এবং “ভিক্টর টাইগার্স”-এর প্রতিনিধিদের একই অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে। এতে প্রমাণ হয়েছে— মাঠে থাকবে প্রতিদ্বন্দ্বিতা, আর মাঠের বাইরে থাকবে ভা্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, সম্মান ও ক্রীড়াসুলভ আচরণ।

আগামী ৩০ মে থেকে বড় মাঠ, বিরামপুরে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্ট। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, বিপিএল সিজন-৯ হবে আরও প্রাণবন্ত, উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে। তাঁর আগমনে ফাইনাল আয়োজন আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park