1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাড়াশের ৭ শিক্ষা প্রতিষ্ঠান দুই দশকেও এমপিওভুক্ত হয়নি - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

তাড়াশের ৭ শিক্ষা প্রতিষ্ঠান দুই দশকেও এমপিওভুক্ত হয়নি

সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে প্রায় দুই যুগেও তিনটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও চারটি কলেজসহ মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় সেখানে কর্মরত দেড় শতাধিক শিক্ষক-কর্মচারি মানবেতর জীবনযাপন করছেন।তারা বলছেন, চাকরিরত অনেকের বয়স শেষ হতে চললেও প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না হওয়ায় হতাশায় ভুগছেন কর্মরত শিক্ষক-কর্মচারিরা। আর এভাবে কত দিন চলে। এমন প্রশ্নও রাখেন এমপিও বঞ্চিত একাধিক শিক্ষক- কর্মচারি।জানা যায়, ২০০৩ সালে দিঘী সগুনা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২০০৪ সালে মাধাইনগর আদিবাসি আদর্শ কলেজ, ২০১১ সালে জহির উদ্দিন বিজ্ঞান ও কারিগরি কলেজ, ২০১৩ সালে রানীরহাট আইডিয়াল কলেজ, তালম টেকনিক্যাল এন্ড বিএম কলেজসহ ২০০৩ সালে বলদী পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং তাহিরা হক বিজ্ঞান স্কুল প্রতিষ্ঠা হয়।আর প্রতিষ্ঠার পর এ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতিও পান। এরপর সকল প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন বর্তমানে। পাশাপাশি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু এ উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য নিয়ম মেনে আবেদন করলেও দীর্ঘ সময়ে এমপিওভুক্ত হয়নি।২০০৪ সালে প্রতিষ্ঠিত মাধাইনগর আদিবাসি আদর্শ কলেজের ভূগোল প্রদর্শক মো. রেজাউল করিম বলেন, এমপিওভুক্ত হলে বেতন-ভাতা পাবো। এ আশায় কেটে গেছে বিশ বছর। কিন্তু বেতন-ভাতা ছাড়াই কষ্টে চলছি। যা বলার মত না। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, আদিবাসি অধূষ্যিত তাড়াশের এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী অনেক।মূলতঃ বাড়িতে খেয়ে পড়ে এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া এলাকাবাসীর ছেলে-মেয়েরা পড়ালেখার সুযোগও পাচ্ছে। আর কলেজ থেকে এ পর্যন্ত ১৬টি ব্যাচে প্রায় দেড় হাজার শিক্ষার্থী এইচএসসি পাশ করলেও শুধু হয়নি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত। আর বিশ বছর একটি প্রতিষ্ঠানে বেতন-ভাতা না হাওয়ায় কর্মরত ২০ থেকে ২৫ জন শিক্ষক- কর্মচারি মানবেতর জীবনযাপন করছেন।এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, এমপিওভুক্তির বিষয়টি শিক্ষা বিভাগের। আর আমরা সংশ্লিষ্ট বিভাগ থেকে এমপিওভুক্তির জন্য তথ্য চাইলে যথাযথভাবে পাঠিয়ে দেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park