1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঢাকুরিয়া কলেজের তিন শিক্ষার্থীর কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

ঢাকুরিয়া কলেজের তিন শিক্ষার্থীর কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা

দিপু মন্ডল
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪১৭ বার পঠিত

দিপু মন্ডল, যশোর

যশোরের মনিরামপুর উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকুরিয়া কলেজ, যেটি বহু বছর ধরে শিক্ষা, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নিজেদের সুপ্রতিষ্ঠিত করে তুলেছে। সম্প্রতি এ কলেজের তিনজন মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম আরও এক ধাপ উজ্জ্বল করেছেন।

এই সাফল্যে কলেজের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, সদ্য দায়িত্বপ্রাপ্ত এডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জনাব ফজলুল হক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের নিষ্ঠাবান ও দূরদর্শী অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু।

এই আয়োজন ছিল আবেগঘন, গর্বিত এবং অনুপ্রেরণামূলক। উপস্থিত ছিলেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন, সাংবাদিক মোঃ ইমদাদুল হক সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং অসংখ্য শিক্ষার্থী।

ঢাকুরিয়া কলেজ শুধু একাডেমিক ফলাফলেই নয়, অবকাঠামোগত ও প্রশাসনিক দিক থেকেও উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সদ্য দায়িত্ব নেওয়ার মাত্র ২০-২৫ দিনের মধ্যেই অধ্যাপক ফজলুল হক কলেজ মাঠে ১শত গাড়ি মাটি দিয়ে মাঠ ভরাট ও সুন্দরভাবে ড্রেসিংয়ের ব্যবস্থা করেছেন, যা স্থানীয় মানুষজনের মাঝে প্রশংসিত হয়েছে। এলাকাবাসী তাঁকে একজন সক্রিয়, কর্মঠ ও কলেজবান্ধব নেতৃত্ব হিসেবে বিবেচনা করছেন।

অন্যদিকে, অধ্যক্ষ বাবু তাপস কুমার কুন্ডু তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বগুণ দিয়ে কলেজ পরিচালনায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বেই কলেজটি নিয়মিত পাঠদান, সহ-শিক্ষামূলক কার্যক্রম এবং ফলাফল—সবক্ষেত্রে এগিয়ে চলেছে।

ঢাকুরিয়া কলেজ আজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। মফস্বলের ভেতরে এ ধরনের একটি কলেজের এমন অগ্রগতি নিঃসন্দেহে এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park