1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩

হাসিনুজ্জামান মিন্টু | ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

হাসিনুজ্জামান মিন্টু | ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পৃথক মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৯টি টাপেন্টাডল ও ৬৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য।

আটকরা হলেন, সদর উপজেলার চোংগাখাতা এলাকার নুরে আলম শাহের ছেলে মো. শোয়েব শাহ (২৪) ও শ্রাবণ সাহা এবং একই এলাকার মো. ফরুক হোসেন শাহের ছেলে আরিফ শাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শোয়েব শাহ ও শ্রাবণ সাহা গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম শাহের ছেলে।

এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

মাদক উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park