1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে র‌্যাবের অভিযানে আটক ১৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

টেকনাফে র‌্যাবের অভিযানে আটক ১৫

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফ পৌরসভার আব্দুল্লাহ ম্যানশনে বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব-১৫ অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী ও তাদের দুই আশ্রয়দাতাকে আটক করা হয়েছে। আটকরা সবাই ক্যাম্পের বাসিন্দা।

আটক আশ্রয়দাতারা হলেন, আব্দুল্লাহ (৫০) ও মো. ফৈয়াজ (৬৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক আ ম ফারুক জানান, ৬ অক্টোবর রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কায়ুকখালী পাড়া এলাকার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে ১৩ রোহিঙ্গাকে আটক করে। একইসঙ্গে বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ দুই আশ্রয়দাতাকেও আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে চলমান গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park