
টেকনাফ উপজেলা প্রতিনিধি
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অভিযানে এক মানব পাচারকারীকে আটক এবং ৩ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, সম্প্রতি বড়ইতলী পাহাড়ি এলাকায় মানব পাচারকারী চক্রের গোপন আস্তানার খবর পেয়ে ২৩ সেপ্টেম্বর অভিযান চালানো হয়। এ সময় পাচারকারী মোঃ সাদেক (২৫), এফডিএমএন ক্যাম্প-উখিয়া থেকে আটক হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ের পাদদেশ থেকে ভুক্তভোগী তিন যুবককে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন রবিউল আলম (১৮),মোঃ তাজিম (১৮),
মোঃ ইসমাইল (৩০),তিনজনই বাড়ি কক্সবাজারের রামু উপজেলার দরিয়ার দিঘী গ্রামের বাসিন্দা।
অভিযানে আটককৃত সাদেকের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন মায়ানমার ও থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্র সক্রিয় ছিল। এ ধরনের অভিযানের মাধ্যমে অপরাধীদের জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না বলে সতর্কবার্তাও দিয়েছে বিজিবি।