1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৮ নারী ও শিশু উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

টেকনাফে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৮ নারী ও শিশু উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে বাহারছড়ার গহিন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা আট নারী ও শিশুকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

উদ্ধারকৃতরা হলো—শাসু আরা (২৬), জেসমিন (১৭), মোকারমা (২০), ওম্মে রুমা (১৮), হারসা বিবি (১৫), নূর কায়দা (১৪), আনোয়ারা বেগম (৪৫), মো. নুর কামাল (১০)। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বুধবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বাহারছড়া জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালান। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে আটক নারী ও শিশুদের উদ্ধার করা হয়।

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park