1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফ শাহ পরীর দ্বীপ বসত বাড়ি থেকে গুলি ও বোমা সহ একজন গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টেকনাফ শাহ পরীর দ্বীপ বসত বাড়ি থেকে গুলি ও বোমা সহ একজন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

টেকনাফ কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের শাহ পরীর দ্বীপ সীমান্তের একটি বসতঘরে অভিযান চালিয়ে ২টি গ্রেনেড, ১টি রকেট বোমা, ২৪০টি রাইফেলের গুলি ও ১টি কম্পাসসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক মো. শফিউল আলম (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার ৯নং ওয়ার্ড মৃত সুলতান আহমেদের ছেলে।

রবিবার (২০ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, রবিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়িটি ঘেরাও করে একজনকে আটক করা হয়।

পরে আটক শফিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর ও ভিটে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে বাড়ির আঙ্গিনায় বালির বস্তার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২টি গ্রেনেড, ১টি রকেট বোমা, ২৪০টি রাইফেলের গুলি ও ১টি কম্পাস।

বিজিবির এ কর্মকর্তা জানান, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, সীমান্তের অবৈধ পথে মিয়ানমার থেকে এসব অস্ত্র ও গুলিসহ অন্য উপকরণ পাচার করে আনা হয়। পরে এগুলো দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশে বাড়িতে মজুদ করা হয়।

আটককৃত আসামীকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park