1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় মায়ের উপর অভিমান করে সন্তানের আত্মহত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী

ঝিকরগাছায় মায়ের উপর অভিমান করে সন্তানের আত্মহত্যা

মোঃ আজাদ হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মোঃ আজাদ হোসেন  রিপোর্টার (যশোর)

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসার ইউনিয়নের বর্ণী দক্ষিণপাড়া গ্রামে মায়ের উপর অভিমান করে প্রবাসীর ১৬ বছরের যুবক সন্তানের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল অনুমানিক ৮:০০টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোঃ জিহাদ হোসেন(১৬)। সে ঐ এলাকার প্রবাসী ফারুক হোসেনের মেঝো ছেলে।

নিহতের ফুফু সাবানা বলেন, প্রবাসী ফারুক হোসেন এর বাড়িতে রাজমিস্ত্রীরা কাজ করতে এসে দেখে ইটের খোয়া কম পরে আছে। এই জন্য রাজমিস্ত্রীরা প্রবাসীর স্ত্রীকে খোয়া লাগবে বললে, প্রবাসীর স্ত্রী তার ১৬ বছরের যুবক সন্তানকে ইটের খোয়া ভাঙ্গতে বলেন। জিহাদ মায়ের সাথে কথা কাটাকাটি করে খোয়া ভাঙ্গতে পরবে না বলে নিজ ঘরের মধ্যে যেয়ে খাটের উপর শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে তার মা ঘরে এসে দেখে তাদের আদরের সন্তান তার উপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তখন অসহায় মায়ের আহাজারিতে স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে পরিক্ষানিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park