1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝাউডাঙ্গা যুবকমিটির বাৎসরিক মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝাউডাঙ্গা যুবকমিটির বাৎসরিক মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা সদরে ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদে যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান পলাশের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, সেক্রেটারী রাজিব হোসেন রনি, মোঃ আব্দুল গনি, মোঃ এরশাদ, রুবাই, হাবিবুর রহমান, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝাউডাঙ্গা যুব কমিটির গতবারের মাহফিল সঠিক সময় অনুষ্ঠিত না হওয়ার কারণে হাজারো মুসলিম জনতার অনুরোধে আগামি ৭ই জানুয়ারি-২০২৫ ইং তারিখে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে ঝাউডাঙ্গা কলেজের অধ্যাক্ষ মোঃ খলিলুর রহমানের সভপতিত্বে ‌ঝাউডাঙ্গা যুব কমিটির হয়ে দ্বিতীয়বারের মতো ঝাউডাঙ্গার মাটিতে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন এবং কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন বর্তমান যুবকদের নয়নের মনি যুবকদের আইডল জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করবেন।

মতবিনিময় সভায় মাহফিল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় উপস্থিতিরা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park