1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭০ বার পঠিত

জামালপুর শহরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সহযোগিতায় রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে 
 পুলিশ অভিযুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর (৪০) কে গ্রেফতার করে। একই সঙ্গে নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬)-এর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে তাহা রয়েছে। অভিযোগ রয়েছে, হোসাইন মো. তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ায় তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত।
নিহতের ভাই তুহিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তানিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন। তার বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়,  রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে বাইরের কাচের জানালা ভেঙে ভেতরে তাকালে দেখা যায়, খাটের ওপর তানিয়ার দগ্ধ মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামিকে গ্রেফতার ও মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, স্থানীয় লোকজন ও সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিক অভিযানে অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়। ঘটনাটি প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park