1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

জাফলংয়ে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৩

আফাজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬১ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা করার পর গোয়াইনঘাট থানা পুলিশ
অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও ওই নারীর পরিবার জানায়, ২২ জুন রাত ১০ টার পর ওই নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে শাহজাহান ও ফরিদসহ ধৃতরা রসুলপুর গ্রাম থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী হাজী সুনামিয়া জুনের নির্জন একটি জায়গায় পাঁচজন মিলে পালাক্রমে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। বাড়ি ফিরে ওই নারী তার মায়ের কাছে ঘটনা খুলে বললে পরিবারের সদস্যদের নিয়ে সোমবার রাতে থানায় উপস্থিত হয়ে ওই নারী বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা নং-২১, তারিখ-২৫/৬/২০২৪ খ্রিঃ।

এজহার দাখিলের পরই গোয়াইনঘাট থানা পুলিশ ওই নারীকে সিলেটের এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের এক নারী চিকিৎসক ওই নারীর ডাক্তারি পরীক্ষা করেন।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে ওই মামলার এজহার ভুক্ত তিন জনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গাজিপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে আকরাম হোসেন, সিলেটের গোলাপগঞ্জ থানার রুইগড় গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে জামাল হোসেন ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাকন্দ্র বীরের বাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা। তিনজনই দীর্ঘদিন থেকে জাফলংয়ের বিভিন্ন ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছে।

এ বিষয়ে ওই নারীর মা বলেন, ওরা আমার মেয়েকে অমানবিক নির্যাতন করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান বলেন, ওই নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park