1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার দুপুর থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র নেতৃত্বে জাফলংয়ের জুমপাড়, পশ্চিম লাখেরপাড় ও কান্দুবস্তি এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে প্রায় ২০-২৫ টি মেশিন ধ্বংস করা হয়।
এ সময় গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. বদরুল হুদা, সংগ্রাম বিওপির নায়েক সুবেদার শহিদুল আলমসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের ইসিএ জোন এর জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্রদানব দ্বারা পাথর উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেঁররিবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার যন্ত্র ধ্বংস করা হয়েছে। গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করে একদিনের মধ্যে পেলোডার, এস্কেভেটরসহ সকল ধরনের মেশিনারিজ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park