1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় নাগরিক পার্টি এনসিপির জগন্নাথপুর উপজেলা সমন্বয় কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

জাতীয় নাগরিক পার্টি এনসিপির জগন্নাথপুর উপজেলা সমন্বয় কমিটি গঠন

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ১০৬ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার ( ২ ফেব্রুয়ারি) জেলার জাতীয় নাগরিক পার্টির আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী ও সদস্য সচিব রামেন্দু মজুমদার দলীয় প্যাডে এই কমিটি অনুমোদন দেন। কমিটিকে প্রধান সমন্বয়কারী সৈয়দ মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান তুহিন, যুগ্ম সমন্বয়কারী লিপন আহমেদ, ইজাজ আহমেদ, মো. ফয়জুর রহমান, মো. ইমরান আহমদ, ডাক্তার শাহীন আহমদ, মো. সাদিকুর রহমান, দেলোয়ার হোসেন মাসুম বিল্লাহ, মো. হযরত আলী, মো. নুনু মিয়া, মো. নিজাম মিয়া, মো. শাহ আলম, মো. আলী হায়দার, মো. জাহাঙ্গীর আলম রানা সহ সিনিয়র সদস্য ও সদস্য নিয়ে ১০৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ সময় কমিটির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করবেন এবং জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন। দেশের মানুষ দীর্ঘদিন তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে, এবং এই পরিবর্তনের লক্ষ্যে কাজ করা তাদের মূল লক্ষ্য। বিশেষ করে ছাত্রনেতারা, দুর্নীতি ও বৈষম্য দূর করে জনমুখী রাজনীতি প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park