1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী উত্তাপ ধানের শীষ, তালা ও ঈগলের লড়াই তুঙ্গে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

জাতী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী উত্তাপ ধানের শীষ, তালা ও ঈগলের লড়াই তুঙ্গে

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী অধ্যুষিত ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ ৩ আসনকে ঘিরে  জমে উঠেছে নির্বাচনী মাঠ। বিএনপি, আমার বাংাদেশ (এবি পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীদের  তৎপরতায় জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলায়  প্রচারনার উত্তাপ ছড়িয়েছে। কে জিতবে ধরনের শীষ, তালা, নাকি ঈগল তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। জগন্নাথপুর- শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনটি। জেলার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা শ্রমজীবি মানুষ, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের বসবাস বেশী এ দুই উপজেলায়। দীর্ঘ দিন ধরে বন্যা, জলাবদ্ধতা, ভাঙ্গা রাস্তা, বিদ্যালয়ে শিক্ষক সংকট,  মাদক এখানকার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। প্রথম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনজনই। তফসিল ঘোষণার আগে থেকেই বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে কয়ছর আহমদ ও সৈয়দ তালহা আলম অংশ নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন দুজনই। দোয়া মাহফিল, মতবিনিময় সভা ও গণসংযোগের মাধ্যমে তারা এলাকার মানুষের সমস্যা শুনছেন এবং সমাধানের আস্বাস দিচ্ছেন।

আমার বাংলাদেশ (এবি পার্টি) থেকে ঈগল প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন সৈয়দ তালহা আলম। তিনি দীর্ঘ দিন থেকে সাংগঠনিক রাজনীতির সাথে যুক্ত। স্থানীয় সুত্র জানায় দলীয় অবস্থানের পাশি ব্যক্তি হিসেবে এই আসনে তার সাংগঠনিক ভিত্তি তুলনামূলকভাবে শক্ত। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন তালা প্রতীক নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।

কয়ছর আহমদ বলেন, সুনামগঞ্জ ৩ আসনের মানুষ শান্তিতে ও নিরাপদ জীবন যাপন চায়। রাস্তা ঘাটের উন্নয়ন চায়, জলাবদ্ধতা ও বন্যা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার আমার অগ্রাধিকার। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে এ এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

সৈয়দ তালহা আলম বলে, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর দুই উপজেলার প্রতিটি এলাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। নারী পুরুষ ধর্ম বর্ন নির্বিশেষে সবার কাছ থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায় এবং এবার ঈগলের পক্ষে ভোট দিতে আগ্রহী।

ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, মানুষ  ধান, নৌকা ও লাঙ্গলের রাজনীতি দেখেছে। এবার জনসাধারণ বিকল্প চায়। ইনসাফ ভিত্তিক ও কল্যানমূখী রাষ্ট্র গঠনের প্রত্যাশায় তালা প্রতীকের প্রতি জনসমর্থন বাড়ছে। নির্বাচিত হলে মাদক, গ্যাস সংকট, জলাবদ্ধতার মতো সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এই আসনে মোট ভোটে সখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭২৮ জন, নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯২১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

এবার সুনামগঞ্জ-৩ আসনে মোট সাতজন প্রার্থীপ্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সুনামগঞ্জ-৩ আসনে ভোটারদের মন জয় করতে পারে কে- ধানের শীষ, তালা না কি ঈগল।

স্থানীয় ভোটাররা বলছেন, তারা সৎ, যোগ্য ও কর্মক্ষম জনপ্রতিনিধি চান। দীর্ঘ দিনের সমস্যা সমাধানে যিনি কাজ করতে পারবেন তাকেই ভোট দেওয়ার কথা ভাবছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park