1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জলমগ্ন কলকাতায় রান্না করা খাবার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

জলমগ্ন কলকাতায় রান্না করা খাবার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- টানা বর্ষণ এবং ভরা কোটালের জেরে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় গোটা কলকাতা শহর কার্যত জলমগ্ন। বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ও সেই জলের কবলে । রান্নাঘর থেকে আশ্রম প্রাঙ্গণ সর্বত্র জল থইথই।
তবুও থেমে থাকেনি মানবসেবার কাজ। জমা জলের মধ্যেই বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না শুরু করেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকেরা। সকাল থেকেই ট্রলি ভ্যানে করে সেই খিচুড়ি নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন কলকাতার বিভিন্ন জলমগ্ন এলাকায়। আটকে পড়া ও দুর্গত মানুষদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণের খাবার। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ নিজে ত্রাণ কার্য পরিচালনা করছেন। তিনি বলেন, “কোটালের কারণে জল দ্রুত নামছে না। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয়, ততদিন দুর্গত মানুষদের জন্য আমাদের সেবাকার্য অব্যাহত থাকবে।”
শহরজুড়ে দুর্দিনে ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park