1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটের কালাইয়ে আ’লীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা । - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জয়পুরহাটের কালাইয়ে আ’লীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা ।

আল আমিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

মোঃ আল-আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি 

জয়পুরহাট জেলার,কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়নের, ৬নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,আমিনুল ইসলাম সোহাগ (৩৫) এর বাম পা কেটে নিয়েছে বিএনপি’র কর্মী  ওয়াদুুদ ও তার লোক জন, পূর্ব বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তার ও ট্রাক শ্রমিক ফেডারেশনের নিয়ে সংঘর্ষের জেরে সোহাগ মিয়ার বাম পা-টি কেটে অপর পা গুঁড়িয়ে দেয়া হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গুরুতর আহতাবস্থায় সোহাগ মিয়াকে ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷  

অভিযুক্তরা হলেন, ওয়াদুদ (৫৫) পিতা মৃত শরাফতওয়ারেজ (৫০)  শরাফত মিজু (৩৭) পিতা মৃত আবু বক্কর সিদ্দিক দিপু (৩৬)  রফিকুল মুরশেদুল (৩৫)  আলিপুর,ক্ষেতলাল,জয়পুরহাট ওহাব (৪৫)  শরাফত রিপন (২৮)  মহাসিন রাব্বি (২৫) মাহফুজার হুমায়ুন (৩৮) ওয়াদুদ বিল্লাহ (৩০) সাইদুর (৩৮) নুরনবী (৪০) সিরাজুল (৩৫) রজিবুল ইসলাম সাবু (৪৫)

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার ট্রাক শ্রমিক ফেডারেশনের নিয়ে

 স্থানীয় আ’লীগ নেতা  ইউপি সদস্য সোহাগ মিয়া  ও ওয়াদুদ গ্রুপের সঙ্গে শ্রমিক ইউনিয়ন ফেডারেশন নিয়ে বিরোধ চলছিল। (১৬ই নভেম্বর) শনিবার সন্ধ্যায় সোহাগ মিয়া  নুনুজ বাজারে  নুনুজ  তিন মাথা মোড়ে  ওয়াদুদের কাপরের দোকানে সামনে মোটরসাইকেল বেরিগেট দিয়ে এ হামলা করে ।

 এ সময়  ওয়াদুতের নেতৃত্বে ৭-৮ জন লোক তার ওপর অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জনসমক্ষে প্রকাশ্যে সোহাগ মিয়ার ডান পা-টি ভেঙে দেয় এবং বাঁ-পা দেহ থেকে বিচ্ছিন্ন করে এলাকা ত্যাগ করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিগত কয়েক বছরে ওই এলাকায় উভয়ের দ্বন্দ্বে কয়েকটি হত্যাসহ কয়েক জন মানুষ আহত হয়েছেন।

কালাই থানার ওসি  জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পরিবেশ শান্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park