1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে ০৫ আগস্ট থানা থেকে লুট হওয়া  রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি  উদ্ধার করেছে র‌্যাব-৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়পুরহাটে ০৫ আগস্ট থানা থেকে লুট হওয়া  রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি  উদ্ধার করেছে র‌্যাব-৫

আল আমিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ২২৮ বার পঠিত


 মোঃ আল-আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ 

 শুক্রবার  (১০ জানুয়ারী ২০২৫ ইং)

 র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

  এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে গত (০৫ আগস্ট ২০২৪ ইং) তারিখে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভাস্থ খঞ্জনপুর ঝাউবাড়ি এলাকায় লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে অত্র স্থানে অভিযান পরিচালনা করে ৭.৬২ মি. রাইফেলের ১২ রাউন্ড  তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক নিরপেক্ষ  সাক্ষীদের উপস্থিতি তে জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

 কে বা কারা এই গুলি লুকিয়ে রেখেছিল তাদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে ও লুট হওয়া অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর কার্যক্রম অব্যাহত রয়েছে।  উদ্ধারকৃত আলামত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park