1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন । - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়পুরহাটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন ।

মো :আল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

মোঃ আল-আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি 

জয়পুরহাটে কামাল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা  হলেন, জয়পুরহাটের সদরের তেঘর রেলগেট এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে সুজাউল ওরফে সেজাউল, মুজিবনগর এলাকার মৃত ময়নুদ্দিনের ছেলে রুবেল, পলি কাদোয়ার খোরশেদ আলমের ছেলে লম্বা বাবু, পূর্ব দেবীপুরের মৃত জোব্বার মন্ডলের ছেলে জিয়া, দেওয়ানপাড়ার হাসানের ছেলে মিজানুর রহমান ওরফে পিচ্চি জুয়েল, গৌরীপাড়ার শাহজাহান আলী মিস্ত্রীর ছেলে ফরিদুল ইসলাম কানা সবুজ, ওবাইদুল ইসলামের ছেলে রানা আহম্মেদ ও ইসলাম নগরের জালাল উদ্দিনের ছেলে মিঠুন। এদের মধ্যে সেজাউল, জিয়া, পিচ্চি জুয়েল ও কানা সবুজ পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে কামালের সাথে সেজাউলের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেড়ে আসামীরা তাকে হত্যার পরিকল্পনা করে। ২০১৫ সালের ৩ অক্টোবর রাতে কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর তেঘর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে কামালকে কুপিয়ে হত্যা করে আসামীরা। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করলে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park