1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

জয়পুরহাটে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি ।
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১২৯ বার পঠিত

মোঃ আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি ।
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকায় একটি ট্রেনে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুরের দরগাপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে মানিক, আব্দুল খালেকের ছেলে শাহীন আলম ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নসির উদ্দীনের স্ত্রী আরোজা বেগম। এসময় আতিয়ার নামে একজন পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পলাতক আসামী আতিয়ার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন ও আরোজার মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করতো। গতরাতে তারা ট্রেনে করে মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় র‌্যাব। এসময় ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও মুলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park