1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তা ও বাঁধের পাশে তাল বীজ রোপন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জয়পুরহাটে উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তা ও বাঁধের পাশে তাল বীজ রোপন

মো: আল-আমিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাট সদর উপজেলাতে উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তা ও বাঁধ এর পাশে তালবীজ রোপনের এক কর্মসূচির উদ্বোধন করেন কৃষিবিদ জনাব রাফসিয়া জাহান,উপজেলা কৃষি অফিসার, জয়পুরহাট সদর। ভাদশা ইউনিয়নের যমুনা নদীর মাঝিপাড়া ও হরিপুর  বাঁধের  উভয় পাশে পাশে প্রায় ২ কিঃমিঃ জুড়ে ১৫০০টি তালবীজ রোপন করা হয়।  এ সময় উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে  বক্তব্যে রাখেন অত্র উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ রাফসিয়া জাহান  তিনি বলেন  প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে হলে তালগাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাল ও খেজুরের গাছ রোপন বৃদ্ধি করা হচ্ছে।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হানিফ সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার , মোঃ ইমতিয়াজ সাকিব উপ সহকারী কৃষি অফিসার এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম, সদস্য মোঃ মজিদুল ইসলাম বড় মাঝি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থীসহ কৃষক কৃষাণীগন। প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ শাহ আলম তার বক্তব্যে বলেন এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তিনি আরও বলেন  এই কর্যক্রম চলমান রাখতে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। 

   অত্র ব্লকের উপ সহকারী কৃষি অফিসার জনাব মোঃ ইনসান আলী বলেন এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং গরু ছাগলের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park