1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে ৭০ হাজার টাকা লুট করা , সেই ভুয়া পুলিশ ফুলবাড়ী থেকে গ্রেফতার ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

জয়পুরহাট পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে ৭০ হাজার টাকা লুট করা , সেই ভুয়া পুলিশ ফুলবাড়ী থেকে গ্রেফতার ১

মোঃ আল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পঠিত

মোঃ আল-আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে মাদক তল্লাশির নামে গত ১৪ ডিসেম্বর রোজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের গুড়নী গ্রামের শ্রী সুবত মালি (২৮)  এর  বাড়িতে ঢুকে ঘরের লেপ-তোশক উল্টাপাল্টা ও আসবাবপত্র তছনছ করে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া সেই ভুয়া পুলিশ ফুলবাড়ী থেকে গ্রেপ্তার।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি গুড়নী গ্রামের শ্রী সুবতের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তাদের কাছে হ্যান্ডকাফ ও কোমরে ওয়াকি-টকি ছিল। তারা পুলিশ পরিচয় দিয়ে সুবতের বাড়িতে ঢুকে দুটি ঘরের তালা ভেঙে লেপ-তোশক উল্টাপাল্টা ও ঘরের আসবাবপত্র তছনছ করে। পরে গ্রামবাসী জানতে পারে তারা আসল পুলিশ নয়, প্রতারক।

সুবত মালি বলেন, আমি মাঠে কাজ করছিলাম। দিনের বেলায় প্রকাশ্যে পুলিশের পরিচয় দিয়ে আমার ঘরের তালা ভেঙে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তারা। আমি গবিব মানুষ, জমি ফেরত নেওয়ার ওই টাকা ঘরে রেখেছিলাম। আমি এখন স্ত্রী-সন্তান নিয়ে কীভাবে চলব। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

সুবত মালীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এতদিন পুলিশ আড়ালে কাজ চালিয়ে যাচ্ছিল। সেই ভুয়া পুলিশের খোঁজে পাঞ্জাবি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই সোহেল রানা তাদেরকে ধরার জন্য এতদিন ওত পেতে ছিল । গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮শে জানুয়ারি রোজ মঙ্গলবার পাঁচবিবি থানার এস,আই আব্দুল্লাহ আল মামুন ও এ,এস,আই সোহেল রানার নেতৃত্বে ফুলবাড়ী থেকে বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটে ওই ভুয়া পুলিশ সেজে টাকা লুটকারী ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি) মো. কাওসার আলী সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের খোঁজ পাই এবং আমাদের পাঁচবিবি থানার সাহসী এসআই আব্দুল্লাহ আল মামুন ও এ, এস ,আই সোহেল রানার নেতৃত্বে তাদেরকে ধরতে সক্ষম হয়। এবং এ ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park