1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পাঁচবিবিতে গলায় ফাঁস,হাত,পা বাঁধা অবস্থায় ভ্যান চালকের লাশ উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়পুরহাট পাঁচবিবিতে গলায় ফাঁস,হাত,পা বাঁধা অবস্থায় ভ্যান চালকের লাশ উদ্ধার।

মো :আল আমিন
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

মোঃ আল-আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার মুহাম্মদপুর ইউনিয়নের মোলান গ্ৰামের উত্তর পাশে পাঁচবিবি ও হাকিমপুর থানার মোলান ও বাঁশমুরী রাস্তার পাশে, মোলান ও বাঁশমুরী রাস্তার পাশে ধানের মাঠে একজন ভ্যান চালকের লাশ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে ভ্যান চালক মোঃ আরাফাত ইসলাম(২০) হাকিমপুর থানার আলীহাট ইউনিয়নের বাওনা গ্ৰামের  মোঃ মিনহাজুল ইসলাম (৪৫) ছেলে।

পাঁচবিবি ও হাকিমপুর থানার ঔ মধ্যবর্তী স্থানে মোলান ও বাঁশমুরী রাস্তার পাশে ধানের মাঠে একজন ভ্যান চালকের লাশ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সকালের দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। তখন ধানক্ষেতে দড়ি দিয়ে হাত বাঁধা একটি লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। তখন কৃষকদের চিৎকারে ফসলের মাঠে কাজ করা অন্য কৃষকরাও ছুটে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাঁচবিবি থানার ওসি মো. কাওসার আলী বলেন,আমরা খবর পেয়ে সার্কেল এসপি ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশসহ আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ ও হাকিমপুর থানা পুলিশ। কিন্তু লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে, না দিনাজপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে তা এখনো জানা য়ায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park