
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং
বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী থানার অন্তর্গত হোড়খালিতে। কুলতলী (উত্তরজোন) ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের তরফে সাংগঠনিক নির্বাচন ও দোওয়ার মজলিসের আয়োজন করা হয়। এদিনের উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়ত উলামায়ে হিন্দ সম্পাদক হাফেজ মাওলানা শওকত আলী সাহেব, জেলা জমিয়ত উলামায়ে হিন্দ অর্গানাইজার মাওলানা আবুল কাশেম রসূলি সাহেব, জেলা জমিয়ত উলামায়ে সহ সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ সাহেব। এদিনের জমিয়ত উলামায়ে হিন্দের তরফে সাংগঠনিক নির্বাচন হয়।উক্ত সভায় আলোচনা ভিত্তিতে সর্বসম্মতিক্রমে কুলতলী (উত্তরজোন) ব্লক জমিয়ত উলামায়ে সভাপতি নির্বাচিত হয় মাওলানা আজওয়াদুল্লাহ সাহেব,
সহ-সভাপতি হাফেজ নাইম উদ্দিন গাজী, সহ-সভাপতি মাওলানা জিয়ারুল সাহেব,
সম্পাদক নির্বাচিত হয় মাওলানা রুহুল্লাহ সাহেব,সহ সম্পাদক মাওলানা আবুল কাশেম সাহেব,
সহ সম্পাদক হাফেজ হেফজুর রহমান,সহ সম্পাদক মাওলানা মহিউদ্দিন সাহেব,কোষাদক্ষ্য নির্বাচিত হয় জনাব কুতুব উদ্দিন সাহেব, এছাড়াও বাকি সদস্যদেরকে অন্যান্য পদে নিয়োগ করা হয়।