1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের কলকলিয়ায় জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জগন্নাথপুরের কলকলিয়ায় জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের  উদ্যোগে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কলকলিয়া বাজারে  জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলকলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর  সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দিলওয়ার হোসেনের সঞ্চালনায় জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মুফতি সৈয়দ আলী হায়দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য  সংসদ সদস্য প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি, এডভোকেট ইয়াসীন খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান।


জনশক্তি সমাবেশে বক্তারা বলেন, একমাত্র ইসলামি আইন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি, সমৃদ্ধির কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব। আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়া জনসাধারণের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারবেনা। আওয়ামী ফ্যাসিবাদি রাষ্ট্র কায়েম করে আলেম উলামা, ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। আওয়ামিলীগ ক্ষমতায় গিয়ে প্রতিহিংসা, জুলুম, নির্যাতন ও মানুষের বাকস্বাধীনতা হরন করে  শাসন করেছিল, তাদের পরিনতি বিশ্ববাসী দেখেছেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উৎখাত করতে গিয়ে আজ আওয়ামিলীগই দেশের ক্ষমতা ও রাজনীতি থেকে উৎখাত হয়েছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেও ইসলামি আন্দোলন থেকে দমিয়ে রাখা যায়নি, দেশবাসী সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে হবে। বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি  সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি কবির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আক্তারুজ্জামান, জগন্নাথপুর উপজেলা উলামা মশায়েখ পরিষদ সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রাহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু সহ অনেকেই। সমাবেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার শহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park