1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে রাতের ঝড়ে ডুবে যায় সিমেন্ট বোঝাই নৌকা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জগন্নাথপুরে রাতের ঝড়ে ডুবে যায় সিমেন্ট বোঝাই নৌকা

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিজ জগন্নাথপুর উপজেলায় ঝড়ের কবলে পড়ে সিমেন্ট বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই নৌকা ডুবিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে নৌকাটি সম্পূর্ণভাবে ডুবে গেছে। স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল ২রা জুলাই রাতে তোফায়েল আহমদ এর ইঞ্জিন চালিত নৌকায় ক্বারী আউয়াল, আনোয়ার, মুজিবুরসহ দুইজন রাজ মিস্ত্রিসহ জগন্নাথপুর সদর বাজার থেকে সিমেন্ট নিয়ে দিরাই উপজেলার রায়বাঙ্গালী গ্রামে  যাওয়ার পথে নলুয়ার হাওরে ভুরাখালী গ্রামের পাশে ঝরের কবলে পরে। এসময় নৌকা ডুবে নৌকাসহ সিমেন্ট তলিয়ে গেলে নৌকায় থাকা লোকজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়।

খবর পেয়ে তাদের স্বজনরা ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে তাদের উদ্ধার করে।

স্থানীয় ভুরাখালী ও রায়বাঙ্গালী গ্রামের একাধিক লোকজন বলেন, আমরা মোবাইল ফোনে খবর পাই। খবর পেয়ে সাথে নৌকা দিয়ে ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি নৌকায় থাকা লোকজন নৌকার পিছনে বৈটা (খারালি) ধরে বেঁচে আছে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবন্ত নৌকাটির উদ্ধার কাজ চলমান রয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park