1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মসজিদ নির্মানে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৪০ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে মসজিদ নির্মানে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৪০

মো: মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নির্মাণে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছেরের বিরোধ চলছিল।

 

এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন।

 সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কাছেরের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার তমা সাংবাদিকদের বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ২০ জন আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park